তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
হকার ইস্যুতে ‘অঞ্জন দাসের পক্ষ নিলেন তারেক রহমান’

প্রেস বিজ্ঞপ্তি :
২৫ এপ্রিল ২০২৬, হকারদের জীবন-জীবিকা রক্ষা ও পূর্ণবাসনের দাবিতে সাম্প্রতিক সময়ের আলোচনায় নতুন গতি সৃষ্টি হয়েছে। গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হকারদের নারায়ণগঞ্জের সমাবেশে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা অঞ্জন দাস বলেন, হকার উচ্ছেদের পর তাদের পুনর্বাসন নিয়ে কোনো কার্যকর উদ্যোগ বা সুস্পষ্ট পরিকল্পনা দৃশ্যমান নয়। তিনি হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের জোর দাবি জানান।
অঞ্জন দাসের এই বক্তব্যের পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তাকে চাঁদাবাজ, দালাল ও জনবিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করছে, যা গভীরভাবে নিন্দনীয়। সংশ্লিষ্টরা মনে করেন, হকারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, ২৫ এপ্রিল হকারদের পূর্ণবাসন ইস্যুতে গুরুত্বারোপ করে আলোচনা করেন তারেক রহমান। তার এই অবস্থান হকারদের ন্যায্য দাবি ও পুনর্বাসনের বিষয়টিকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।
হকার উচ্ছেদ কোনো স্থায়ী সমাধান নয়; বরং পরিকল্পিত ও মানবিক পুনর্বাসনই হতে পারে একটি কার্যকর ও টেকসই সমাধান। এ বিষয়ে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

