তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

টাউট বাটপারদের প্রতিরোধ ও ভাসমান দোকান উচ্ছেদ আইনজীবী সমিতির

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে টাউট বাটপারদের দৌরাত্ম কমাতে ও লাইসেন্সবিহীন দোকান বন্ধে অভিযান পরিচালনা করেছে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় যেসকল দোকানীরা লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন তাদেরকে দোকান বন্ধ করার নির্দেশ দেয়া। যারা আদালত প্রাঙ্গন বিভিন্ন দোকান বসিয়ে জায়গা দখল করে রেখছে তাদেরকে সতর্ক করা হয় এবং বিকেল ৪টার পূর্বে আদালত প্রাঙ্গনে আসতে নিষেধ করা হয়। যদি কেউ আদালত চলাকালীন ভিতরে দোকান বসায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান নেতৃবৃন্দ।
এসময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান গণমাধ্যম কর্মীদের জানান, দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করছি এখানে শৃঙ্খলা বজায় রাখার জন্য। আদালত প্রাঙ্গনে জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন মামলা মোকদ্দমার জন্য আসেন কিন্তু ঐসকল টাউট বাটপাররা ৩/৭ দিনের কথা বলে টাকা নিয়ে নিঃশেষ করে দিচ্ছে। যেসকল দোকানীরা বেলবন্ড, ওকালতনামা বিক্রি করেন তাদের পাশাপাশি আরও কিছু দোকান দেখা যাচ্ছে। ঐ সব দোকানীরা সাধারণ মানুষকে নিঃস্ব করার জন্য টাউট বাটপারদের সাথে মিলিত হয়ে এ কাজ করছে। পরবর্তীতে এটা আমাদের দৃষ্টিগোচর হলে তাদেরকে উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ব্যাঙের ছাতার মত যেসব দোকান বসেছে তাদেরকে বিকেল ৪টার পর আদালত প্রাঙ্গনে আসতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আইনজীবীরা কারো ক্ষতি করিনা শুধুমাত্র সমিতির স্বার্থ রক্ষা করতে চাই। একজন আইনজীবী হতে হলে জুনিয়র অথবা সহকারী বা মুহুরী হতে হবে। কিন্তু আমার বাড়ির কাজ যে করে সে কখনো আমার সহকারী হতে পারেনা। যদি একজন আইনজীবীর সাথে সাধারণ মানুষ সাদা শার্ট পড়ে থাকে তাহলে বিচারপ্রার্থী কি বুঝবে।
আমি বলবো আপনি যেই হোন একজন আইনজীবী হিসেবে সমিতির স্বার্থ রক্ষা করুন, ব্যক্তি স্বার্থ রক্ষার চেষ্টা করবেন না। আইনজীবীরা হচ্ছে সমষ্টিগত শক্তি, আমাদের বিরুদ্ধে পিছন থেকে আঘাত করার চেষ্টা করবেন না। ভালো হয়ে যান, নইলে সমষ্টিগত আইনজীবীরা আপনাদের ছাড় দিবেনা। এর পরেও যদিও কোন অপপ্রচার করার চেষ্টা করেন তাহলে আপনার পুরো ইতিহাস আমরা প্রকাশ করে দিবো। অন্যায় অনেক করেছেন, যদি আইনজীবী সমিতি আপনার পাশে না থাকতো তাহলে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপিত হতেন।

Related Articles

Back to top button