তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

চাঁদাবাজি মামলায় ইসলামী আন্দোলনের উপদেষ্টা আনোয়ার হোসেনের জামিন

প্রেস বিজ্ঞপ্তি 😕
গত ২১ ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও পঞ্চবটির ব্যবসায়ী এমদাদিয়া রি-রোলিং মিলসের এমডি আলহাজ্ব আনোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মামলাটি নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপির ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে দায়ের করা হয়েছে, যারা এনসিপি নামধারী দায়িত্বশীল পদে রয়েছেন। বৃহস্পতিবার আদালত আলহাজ্ব আনোয়ার হোসেনকে জামিন প্রদান করেছেন।
জামিন পাওয়ার পর আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, “আমি একজন ব্যবসায়ী। নিয়মমাফিক ব্যবসা করাই আমার মূল কাজ। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশে দায়িত্ব পালনও করছি। কিছু কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করতে আমার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আদালত আমাকে জামিন দিয়েছে, যা প্রমাণ করে মামলাটি ষড়যন্ত্রমূলক।”
তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন। মামলা করার আগে যথাযথ তদন্ত নিশ্চিত করুন, যাতে কেউ অযথা হয়রানির শিকার না হন। প্রশাসন তদন্ত ছাড়া মামলা করলে জনগণের আস্থা কমবে। ভবিষ্যতে কেউ এই ধরনের অবৈধ প্রয়োগ করতে পারবে না।”
উক্ত সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবীর, নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান, ফতুল্লা থানার সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সেক্রেটারি জোবায়ের হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button