আইন-আদালততাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন।

নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক মোঃ কাইউম খান জানান, ২০২২ সালে ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চায়। এসময় ভাবী রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দেবর সাদিকুর রহমান ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।   পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহা (৮) কেও কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।  এঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদি হয়ে অজ্ঞাত নামাদের নামে মামলা দায়ের করে। পরে মামলার তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিটা পায়। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ বিচার কাজ শেষ করে বৃহস্পতিবার মামলায় প্রদান করেন বিজ্ঞ আদালত।

Related Articles

Back to top button