তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এড.সাখাওয়াত হোসেন খান ও এমপি আবুল কালামের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম-এর দ্রুত সুস্থতা কামনায় বার ভবন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি বাদ যোহর বার ভবন মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবীরা অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম, যেখানে দুইজনের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত কর্মস্থলে ফিরে আসাও আরেকজন দ্রুত সুস্থ হয়ে যেন সুন্দর ভাবে নির্বাচনী এলাকায় কাজ করতে পারেন এ জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দ বলেন, সাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন ধরে আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন এবং অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জবাসীর সেবায় কাজ করে যাচ্ছেন। তাদের সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান বক্তারা।
দোয়া মাহফিল শেষে আগত মুসল্লিরা দুইজনের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।

Related Articles

Back to top button