তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জুয়েল-মোহসীন প্যানেলের মনোনয়নপত্র জমা

খবর নারায়ণগঞ্জ. কম:

নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড.হাসান ফেরদৌস জুয়েল ও এড. মুহাম্মদ মোহসীন মিয়া প্যানেলের মনোনয়নপত্র জমা।

রবিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নির্বাচন কমিশনার অতিরিক্ত পিপি আ: রহিম ও জিপি এড. মেরিনা বেগমের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হ‌লেন, সভাপতি প‌দে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হ‌য়ে‌ছেন সা‌বেক সভাপ‌তি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি প্রার্থী এড. রবিউল আমিন রনি, , যুগ্ম সম্পাদক প্রার্থী এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য প্রার্থী এড. মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক প্রার্থী এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক প্রার্থী এড. মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক প্রার্থী এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক প্রার্থী এড. মানজুদুল রশিদ রিফাত ও আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান। কার্যকরী সদস্য এড. নারায়ণ চন্দ্র দাস, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল।

প্রসঙ্গত, ১৬ জানুুয়ারী প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৭ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারীর মধ্যে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৯ জানুয়ারী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

Related Articles

Back to top button