তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রফিক আল আনোয়ার রিয়াজুল জান্নাহ জামে মসজিদ এর পাইলিং কাজের উদ্বোধন

খবর নারায়ণগঞ্জ.কম:
রফিক আল আনোয়ার রিয়াজুল জান্নাহ জামে মসজিদের পাইলিং কাজের উদ্বোধন অনুষ্ঠিত।

রবিবার (১৮ ফ্রেব্রুয়ারী)সকাল ১১টায় কায়েমপুর প্যারাডাইস ক্যাবস এর সামনে দোয়ার মধ্যে দিয়ে
মসজিদের পাইলিং কাজের উদ্বোধন করা হয়।

এ সময় দাতা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন,আমি আল্লাহ ঘরের জন্য মসজিদ করার যে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। মসজিদ করতে গেলে সকলের সহযোগিতা লাগে,আমি চাই আপনারা সকলে সহায়তা করবেন। আর আমার জন্য দোয়া করবেন,আমি যেন মসজিদের সব কাজ সুস্থ থাকা অবস্থায় করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন , ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম, মনির হোসেন, মোক্তার হোসেন, আলহাজ্ব শহিদুল ইসলাম এবু, রাহাত ইসলাম অনিক,আলমগীর হোসেন,নিলয় সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button