তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ডেভিডের মৃত্যুবার্ষিকীতে বাবুলের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিন উল্লাহ ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকীতে কোরআন তিলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মিশনপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মরহুম মমিন উল্লাহ ডেভিডের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, বিএনপি নেতা আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।


