জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার সিংগবরুণা ইউনিয়নের সিংগাবরুণা গ্রামে।  নিহতের নাম মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২)। সে ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সিংগাবরুণা গ্রামের মোস্তাফিজুর রহমান মোকমাইন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। শুক্রবার বিকালে একই গ্রামের রাসেল মিয়া পানির বৈদ্যুতিক মটরের সুইচ ঠিক করার জন্য মোকমাইনকে বাড়িতে নিয়ে যায়। সুইচ ঠিক করার একপর্যায়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শ্রীবরদী থানার এসআই আক্তারুজ্জামান বলেন, নিহত মোকমাইন একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button