তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় নগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ মোস্তফা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি অধ্যক্ষ মুফতি হাবীবুল্লাহ হাবীব।
এসময় তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যারা কিনা শুধুমাত্র শ্রমিকের ন্যায্য দাবী ও অধিকারের কথা বলে। আমাদের সংগঠনের সকল সদস্য যদি নিজেদের স্থান থেকে দাওয়াতের কাজ পরিচালনা করে তাহলে অবশ্যই আমরা সফল হবো।  প্রতিটি কাজের নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব। আমাদের মধ্যে অনেক সদস্য ভাই আছেন যারা ঠিক মত তিন বেলা খাবার খেতে পায় না। তাদের জন্য আমাদেরকে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসেন কাজল মাষ্টার বলেন, আমাদের সংগঠনের যে লক্ষ্য সেটা পূরণের লক্ষ্যে কাজ করতে হবে। শুধুমাত্র যারা চরমোনাইয়ের সাথে যারা জড়িত তাদেরকে দাওয়াত করলে হবে না। সকল শ্রেণীর শ্রমিকদের দাওয়াত করতে হবে। যদি আমরা আমাদের কাজের প্রতি আরও বেশি সচেতন হই তাহলে সফলতা খুব বেশি দূরে নয়।
বক্তব্য শেষে কমিটির সকল সদস্য শপথ বাক্য পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক হাজ্বী ফারুক হাওলাদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রোমান, ইসলামি যুব আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি তারেক আহমেদ বাবলু, সংগঠনের সহ-সভাপতি মোঃ আঃ হালিম, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ মিজানুর, দফতর সম্পাদক মোঃ জামাল হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ শওকত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button