তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গোগনগরে ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা

খবর নারায়ণগঞ্জ.কম: সদর উপজেলায় গোগনগরে ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (২২ মার্চ) ভোরে সদর উপজেলার গোগনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদ নগর এলাকার মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর এলাকার অনিক হাসান (২৮) ও বন্দর উপজেলার বাসিন্দা নয়ন মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে গোপনগর এলাকায় ওই চার যুবককে দেখে সন্দেহ হলে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে সদর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল এসে পরিস্থিতি শান্ত করে।

আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে এখনও তাদের চিকিৎসা চলছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, জরুরি নাম্বরের (৯৯৯) মাধ্যমে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের গ্রামবাসী ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়েছে। তবে তারা ডাকাত নয়, ছিনতাইকারী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পূর্বের মামলার বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button