তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বক্তাবালি ও আলীরটেকে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলি ও আলীরটেকে ভোটকেন্দ্র গুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবির।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে এই ভোটকেন্দ্র গুলো সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এসময় কেন্দ্রের অবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন নিয়ে সার্বিকভাবে মনিটরিং করা হয়। পরিদর্শন কালে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার রায়হান কবির বলেন নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।
একটি সুন্দর, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সকলে একযোগে কাজ করতে হবে। এই কাজের মাধ্যমেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
এসময় সেনাবাহিনী, র‍্যাব,বিজিবি,কোস্টগার্ডসহ সকল বাহিনীর প্রতিনিধি দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button