তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম এর গণসংযোগ ও লিফলেট বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামকে বিজয়ী করতে মহানগর বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। এই লক্ষ্যকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার মহানগর বিএনপির অন্তর্গত ১৭ ও ১৮ নং ওয়ার্ডে প্রথম দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে।
তিনি আরো বলেন নারায়ণগঞ্জে অন্তর্ভুক্ত যে সমস্ত কাজগুলো অসমাপ্তি আছে, এই কাজগুলো আমি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব এবং মানুষের দুঃখ দুর্দশা লাগব করব।

প্রথম দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে শহীদ নগর, আল-আমিন নগর, শীতলক্ষ্যার মোড়, নল্লাপাড়া , নয়াপাড়া, পাইকপাড়া, বাবুরাইল ছোট কবরস্থান এলাকা ও জল্লার পার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়।

এই কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতাকে কেন্দ্র করে নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামকে যে কোনো মূল্যে জয়ী করে বিজয়ের মালা আমাদের ঘরে তুলে আনতে হবে। আজ প্রচারণার প্রথম দিনেই এলাকাবাসী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা আমাদেরকে নতুন আশার সঞ্চার করেছে। জনগণের এই ব্যাপক সাড়া প্রমাণ করে—মানুষ আবুল কালামকে ইতোমধ্যেই আপন করে নিয়েছে এবং তাকে তাদের প্রতিনিধি হিসেবে মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা শতভাগ আশাবাদী যে আগামী ১২ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বিজয়ের মালা জাতীয়তাবাদী দল বিএনপির ঘরেই উঠবে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক হাতেম মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ,
১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ
শত শত নেতাকর্মী।

Related Articles

Back to top button