তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আজকে প্রদীপ প্রজ্বলন হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম অনেক আলো জ্বলছে – পুলিশ সুপার

খবর নারায়ণগঞ্জ.কম: আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপে শ্যামা পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপে প্রায় ৬শ শিশুর অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসীম উদ্দীন। তিনি বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী আজকে প্রদীপ প্রজ্বলন হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম অনেক আলো জ্বলছে। ছোট ছোট সোনা মনিরা তাদের মেধাকে কাজে লাগিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা করছে।
এখানে বাচ্চারা যেভাবে প্রতিযোগিতা করছে নিজেদের উপস্থাপন করছে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো। এভাবেই প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের উন্নতির শিখরে তুলে দিতে হবে।

‎আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইসরাত জাহান পিপিএম, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button