প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে তার ধর্ম ও উৎসবকে স্বাধীনভাবে পালন করার – প্রাইম বাবুল

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় পূজা উপহার বিতরণ করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, প্রাইম গ্রুপের চেয়রাম্যান আবু জাফর আহমেদ বাবুল।এসময় তিনি বলেন, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে। একটা সময় ছিলো যখন বলা হতো ধর্ম যার যার উৎসব সবার কিন্তু না ধর্ম যার যার বাংলাদেশ সবার। প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে তার ধর্ম ও উৎসবকে স্বাধীনভাবে পালন করার৷ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া এ স্লোগানকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং দেশটাকে নতুন করে বিনির্মান করবো। যতটুকু সহযোগিতা প্রয়োজন আমাদের জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিনি আরও বলেন, পূ্র্বে আমি সনাতন ধর্মাবলম্বীদের অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম। কোন না কোন কারনবশত ফ্যাসিস্ট সরকার কি অবস্থা করেছে সেটা আপনারা জানেন। আমি বিএনপি ঘরানার ব্যবসায়ী এজন্য হয়তো আমাকে সবকিছু থেকে বিচ্যুত করেছে। সনাতনী ভাইবোনদের বলবো অতীতে যেসকল সমস্যার সম্মুখিন আপনারা হয়েছেন আগামীতে আর হবেন না। মহানগর বিএনপি, ব্যবসায়ী জোট রয়েছে, সর্বোপরি মনে করবেন আপনাদের একজন ভাই রয়েছে। যেকোন প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি।
বক্তব্য শেষে ৭০টি পূজা মন্ডপে ২০ লক্ষ টাকার শারদীয় উপহার প্রদান করা হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগরের সাধারণ সম্পাদক সুশিল কুমার সাহা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

