ডিবি কর্তৃক ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারি আটক

খবর নারায়ণগঞ্জ.কম: জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জে কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ)/ বিরাজ দাস সঙ্গীয় এসআই(নিঃ)/ সজীব সাহা অভিজিৎ, এএসআই(নিঃ)/ উজ্জল কুমার মন্ডল , এএসআই(নিঃ)/ মোঃ সাঈদ আনোয়ার, কনস্টেবল আজিম মাহামুদ, কনস্টেবল মোজম্মেল হক ২৬/০৯/২০২৫ খ্রিঃ ১৪.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড, শান্তিধারা (০১ নং রোড) সাকিনস্থ জনৈক সাঈদ হোসেন এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করার সময় দুইজন ব্যক্তি জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ এর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাদের দুজনকে আটক করেন। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম-ঠিকানা ১।শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫), পিতা-শেখ মোঃ আনোয়ার হোসেন, সাং-নূরপুর, পোঃ চুড়ামনকাঠি, থানা-কোতয়ালী, জেলা-যশোর; ২। মোঃ সারোয়ার হোসেন (২৮), পিতা- শামসুজ্জামান মোল্লা, সাং-দড়িপুর মোল্লাবাড়ি, থানা-শিবপুর, জেলা- নরসিংদী বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত ১।শেখ মোহাম্মদ ফয়সাল (৩৫) এর হেফাজত থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ২। মোঃ সারোয়ার হোসেন (২৮) এর হেফাজত থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট; সর্বমোট ১৫০০ (পনেরশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


