তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শান্তিনগরে ডাকাতি প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী হীরাকে এলাকাবাসীর গণধোলাই

ফতুলা প্রতিনিধি: কাশীপুর শান্তিনগরে ডাকাতি প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন হীরাকে আটক করে এলাকাবাসী।

শুক্রবার (৫ই সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় ডালিম শেখের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সালাউদ্দিন সালু ও আলাউদ্দিন হীরা ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী খবর পেয়ে তাদের ধাওয়া করে।

ধাওয়ার এক পর্যায় পালানোর সময় এলাকাবাসীর হাতে আলাউদ্দিন হীরা আটক হলে তাকে গনধোলাই দেওয়া হয়। ফতুল্লা থানার শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন সালু এলাকায় আতঙ্ক ভয়ভিতি ছড়িয়ে আলাউদ্দিন হিরাকে ছাড়িয়ে নিয়ে যায়।

এ নিয়ে শান্তিনগর এলাকাবাসী জানান, আমরা কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড ভোলাইল শান্তিনগর এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছি। এনিয়ে এলাকা জুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আমরা শান্তিনগর এলাকাবাসী দুর্ঘর্ষ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Related Articles

Back to top button