তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রমিক নেতা পলাশ 

খবর নারায়ণগঞ্জ.কম:
রপ্তানীমুখী গার্মেন্টস শিল্প সেক্টরের কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স ও বাংলাদেশ আন্ত জিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন নেতা কাউসার আহমাদ পলাশ।
রপ্তানীমুখী গার্মেন্টস শিল্প সেক্টরের কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের সদস্য নির্বাচিত করায় শ্রমিক নেতা পলাশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও
বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশ রপ্তানীমুখী শিল্প সেক্টরের কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডের সদস্য নির্বাচিত হয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করে বলেন,বাংলাদেশ সরকারের সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সফল প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমার উপর যে দ্বায়িত্ব অর্পণ করা হয়েছে তা আমি আমার সততা, আদর্শ ও মেধা দিয়ে পালন করে যাবো ইনশাআল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শ্রম প্রতিমন্ত্রীর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ আয়ু কামনা করছি।

Related Articles

Back to top button