তাজা খবরথানার সংবাদরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

রুপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রূপগঞ্জের তারাব পৌরসভার পুরান বাজার এলাকার আমির হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার জামাল হোসেনের ছেলে হৃদয় মিয়া (২২)।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তারাব বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। মঙ্গলবার সন্ধ্যায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে শ্রাবণ গ্রুপের রাশেদুল ও হৃদয় কে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে শিমুল গ্রুপের লোকজন। পরে তাদের গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে রাশেদুল মারা যায়। আজ বুধবার দুপুর আড়াইটায় হৃদয়ও মৃত্যুবরণ করে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘাতের শঙ্কা করছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ঢাকা মেডিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি, তবে সংঘর্ষে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।

Related Articles

Back to top button