তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

খবর নারায়ণগঞ্জ.কম: ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ণ নেতৃবৃন্দরা।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে এসময় শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, সহ সম্পাদক মোশারফ হোসেন,কোষাধক্ষ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন,সদস্য মোক্তার হোসেন, শাহজাহান খান,পিন্নু প্রমুখ।

এসময় আনোয়ার হোসেন আনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একুশ বাঙালির চেতনায় সদা জাগ্রত। একুশের চেতনাই আসলে মুক্তিযুদ্ধের চেতনা। একুশের চেতনা মানে গনতন্ত্র। একুশের চেতনা মানে বৈষম্য মুক্তি। একুশের চেতনা মানে বাক্ স্বাধীনতা। একুশের চেতনা মানে প্রতিটা নাগরিকের সমান মর্যাদা, যাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষা হিসেবে বাংলার এই প্রতিষ্ঠা ও স্বীকৃতি। সেই সালাম, বরকত, রফিক ও জব্বারসহ সকল ভাষা শহীদদের জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

Related Articles

Back to top button