নারায়ণগঞ্জের মানুষকে মেট্রোরেল সুবিধা থেকে বঞ্চিত করা যাবেনা-মুহাম্মদ আবদুল জব্বার
খবর নারায়ণগঞ্জ.কম: প্রাচ্যের ডান্ডি ঢাকার অতি নিকটতম নারায়ণগঞ্জ জেলাকে মেট্রোরেলের আওতাভুক্ত হওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসা কোনভাবেই সঠিক মনে হয়নি, এসব হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
ব্যবসা – বাণিজ্য, শিক্ষা- চিকিৎসা ইত্যাদি যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেলের সুবিধা থেকে নারায়ণগঞ্জকে বঞ্চিত করা যাবেনা।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর জামায়াতের কার্যালয়ে নির্বাচনী কমিটির মিটিংয়ে তিনি তার বক্তৃতায় আরো বলেন জেলা প্রশাসক মহোদয় থেকে শুরুকরে যে-যেখানে এর সাথে জরিত তাদের প্রত্যেককে অনুরোধ করবো লক্ষ-লক্ষ মানুষের এই জনপথ যাদের প্রতিনিয়ত ঢাকার সাথে যোগাযোগ তাদের সুবিধার কথা বিবেচনা করে যদি বর্তমানে গৃহীত সিদ্ধান্ত থেকে সরে না আসে, প্রয়োজনে জনমত গঠন করে বিষয়টিকে জন দাবিতে রূপান্তরিত করার মধ্য দিয়ে আন্দোলনের ঘোষনা দেওয়া হবে। এ সময় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ সহ মহানগর ও জেলা নির্বাচনী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

