জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের ঝিনাইগাতীতে ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি;
শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে  ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে  উপজেলা যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। ইত্তেফাক  প্রতিনিধি  খোরশেদ আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক এসকে সাত্তার, এম মোহাদ্দেস আলী,  প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, সাংবাদিক জিয়াউল হক, আবু হেলাল, আর এম সেলিম শাহী, এম শাহজাহান মমঞ্জুল হক প্রমুখ। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়

Related Articles

Back to top button