তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামী আন্দোলন এমন দল নয় যাকে ধাক্কা বা হুমকি-ধমকি দিয়ে ফেলে দিবেন – মাসুম বিল্লাহ

খবর নারায়ণগঞ্জ.কম :
সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও জুলাই ঘোষনাপত্র পাঠের দাবীতে সমাবেশ বাস্তবায়নে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, গত ২৪ আগষ্টের পূর্বে বাংলাদেশের যে অবস্থা ছিলো বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদেরকে একটি উন্মুক্ত কারাগারে বন্দি করে রেখেছিলো। পরবর্তীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো পরিপূর্ণ স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু না সেটা হয় নি। কেনো জানি মনে হচ্ছে একটা কালো ছায়া আমাদের উপর চেপে বসছে। যদি কোন ব্যক্তি, দল বা গোষ্ঠী যদি ফ্যাসিস্টের মত আচরণ করতে চায় তাহলে আমরা সাধারণ নাগরিক হিসেবে বসে থাকতে পারিনা। বর্তমান যে সরকার সেটা বিপ্লবের মাধ্যমে এসেছে। আমরা চাই এমন কোন নীতিমালা হোক যাতে করে দেশটা সুন্দর করে গড়ে উঠে।
তিনি আরও বলেন, আমাদের দাবী বর্তমান সরকার নির্বাচনের পূর্বে দেশে সংস্কার করবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে যে হামলা করেছে তার বিচার করবে। এছাড়াও পি আর পদ্ধতির যে নির্বাচন সেটা নতুন নয়। ২০০৮ সালের যে নির্বাচন তার আগেই আমাদের এই দাবী ছিলো। তবে বর্তমানে এই দাবীটা একটা গণদাবীতে পরিণত হয়েছে। আমাদের আরো একটি দাবী হলো জুলাই ঘোষণা পত্র পাঠ। যদি এই বিপ্লবী সরকার এই পত্র পাঠ না করে তাহলে আমরা মনে করবো এর পিছনে কোন কালো ছায়া রয়েছে। তাই আমাদের দাবী ৫ আগষ্টের পূর্বে জুলাই ঘোষনা পত্র পাঠ করতে হবে। এসকল দাবীর প্রেক্ষিতেই আগামী ১৮ জুলাই ডিআইটি চত্বরে সমাবেশের আয়োজন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন দল নয় যাকে ধাক্কা বা হুমকি-ধমকি দিয়ে ফেলে দিবেন এমন দল নয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক ডা. সাইফুল ইসলাম, সহকারী সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ- সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, সহকারী সম্পাদক ফারুক আহমেদ মুন্সি, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোঃ জোবায়ের হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতি আবদুল হাকিম আদ দিফায়ী, শিক্ষক ফোরাম জেলার সভাপতি আলতাফ হোসেন গাজী, জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোঃ শাহীন আদনান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button