তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় মাদক, গ্যাস, ছিচকে সন্ত্রাসী, যানজট নিরসন, বিভিন্ন স্থানে সি সি ক্যামেরা স্থাপন, অবৈধ ডাইং, কিশোর গ্যাং সহ নানাবিধ সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন, খানপুর হাসপাতালের তত্বাবধায়ক আবুল বাশার, জামায়াতে ইসলামী জেলার সাবেক আমীর মাইনুদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রমুখ।

Related Articles

Back to top button