জামায়াতে ইসলামী নির্বাচিত হলে গনমানুষের অধিকার নিশ্চিত করবে- মাওলানা আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: চর সৈয়দপুর এলাকায় মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ কালে মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে গনমানুষের অধিকার নিশ্চিত করবে।
তিনি আরো বলেন শ্রমিক ও মেহনতি মানুষের পাশে থেকে কল্যানকর কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২১ সেপ্টেম্বর রবিবার বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি বলেন বিগত আমলে পতিত স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করে খেয়েছে। শুধু তাই নয় এরা মানুষের অধিকার হরণ করেছে। সমাজের মধ্যে মাদক, কিশোরগ্যাং এমন ভাবে ছড়িয়েছে যা বর্তমানে একটি ব্যাধি হিসেবে রুপ ধারণ করেছে। মানুষ আল্লাহর পথে চললে, পরকালের কথা স্বরণ রাখলে কোন অন্যায়ের সাথে যুক্ত হতে পারেনা। এর জন্য রাস্ট্রের ও দায়িত্ব রয়েছে। রাস্ট্রের সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করায় আজ সমাজের এই অবক্ষয়। তাই আসুন আগামী প্রজন্মকে রক্ষায় আল্লাহর দেওয়া বিধান আল কুর আন দিয়ে রাস্ট্র চালানোর সিদ্ধান্ত নিয়ে আগামী সংসদ নির্বাচনে সৎ ও আল্লাহওয়ালা লোকদের ভোট দিয়ে নির্বাচিত করি।
এ সময় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে চর সৈয়দপুর, বর্ণালী গার্মেন্টস, কবরস্থান রোড হয়ে অলি-গলিতে গণসংযোগ করেন।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমাদ, গোগনগর ইউনিয়ন দক্ষিণ সভাপতি মাওলানা আক্তার হোসাইন, গোগনগর মধ্য ইউনিট সভাপতি মো শিপলু হাসান ও উত্তর ইউনিট সভাপতি গোলাম মোস্তফা রবিন সহ শতাধিক জামায়াতের নেতৃবৃন্দ।



