আইন-আদালততাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাবেক মেয়র আইভীর তিন মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর তিন মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়ার জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ তার জামিন নামঞ্জুর করেন। তবে এ সময় আইভীকে আদালতে উপস্থিত করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দু’টি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করে। তবে আদালত জামিন নামঞ্জুর করেন। শুনানির সময় আসামিকে আদালতে আনা হয়নি। আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, জামিন শুনানির সময় আসামিকে আদালতে হাজির করার প্রয়োজন নেই।

প্রসঙ্গত, গত ৯ মে ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বছরের ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা মামলা এবং ১১ সেপ্টেম্বর নাদিম হত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনটি মামলায় ৫ দফায় জামিন আবেদন করলে আদালত যথাক্রমে তা নামঞ্জুর করেছেন।

এদিকে, মিনারুল হত্যা মামলায় দু’দিনের রিমান্ড শেষে ২৭ মে আইভিকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button