তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মদনপুর ইষ্ট টাউনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জের মদনপুর ইষ্ট টাউন আবাসিক প্রকল্প এলাকার তিনশত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।

সোমবার দুপুরে মদনপুর ইষ্ট টাউন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে অভিযান চালায় তিতাস।

এসময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ,রাইজার ও ২ টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর।

পুণরায় অবৈধ সংযোগ স্থাপন বন্দে অবৈধ সংযোগের স্থলগুলো সিলগালা করে তিতাস কর্তৃপক্ষ।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির অবৈধ গ্যাস সংযোগকারি একজনকে দশ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

Related Articles

Back to top button