ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর উপদেষ্টাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ই এপ্রিল রবিবার বেলা ২টায় থানা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর উদ্যোগে থানা সভাপতি মুহাম্মাদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ এর সঞ্চালন উপদেষ্টাদের নিয়ে মতবিনিময় সভা ও উপদেষ্টাদের সম্মানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি জনাব সুলতান মাহমুদ।
উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা শামসুজ্জামান, ডা. আল- জাকারিয়া জাকির, মাওলানা রেদওয়ান আনসারী, জনাব হাবিবুর রহমান, আব্দুর রহমান, জনাব নজরুল ইসলাম, জনাব সোলাইমান মুন্সি, জনাব আলী হোসেন হাজী, জনাব সাইফুল ইসলাম, জনাব ফারুক খান, জনাব মাহবুবুর রহমান।


