তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রমিকনেতা পলাশের নির্দেশনায় ফতুল্লায় নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
খবর নারায়ণগঞ্জ.কম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ আসনে একেএম শামীম ওসমানের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এর নির্দেশনায় ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন প্রধান ও দাপা ইদ্রাকপুর ইউনিট শ্রমিকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কার নেতৃত্বে ফতুল্লার ৩টি ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
২ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডে ঘুরে ঘুরে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় নেতাকর্মীরা প্রতিটি ঘরে ঘরে নোটারদের নিকট নৌকা পৃরতীকে ভোট প্রার্থনা করেন এবং বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে পূণরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহবান জানান।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দাপা ইদ্রাকপুর ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সকল নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগ ও অংগ সংগটনের নেতাকর্মীরা।


