আইন-আদালততাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা আইনজীবি সমিতির পূর্ব পাশের রাস্তাটি নির্বিগ্নে চলাচলে উপযোগী করার লক্ষে কাজ শুরু

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ সার্কিট হাউস সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির পূর্ব পাশের রাস্তাটি ময়লা-আবর্জনার স্তুপ হয়ে চলাচলের অযোগ্য হবার কারনে রাস্তাটিতে জনসাধারনের নির্বিগ্নে চলাচলে উপযোগী করার লক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করেছেন।

রবিবার (৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতি ভবনের পূর্বে পাশের রাস্তাটি পূণরায় চলাচল যোগ্য করার লক্ষে বেকু দিয়ে পরিস্কার করার কাজ শুক্র করা হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. সরকার হুমায়ন কবির এবং সাধারন সম্পাদক এড. এইচ,এম আনোয়ার প্রধান বেকু দিয়ে পরিস্কার করার কাজ পরিদর্শন করেন।

এ সময় জেলণা আইনজীবি সমিতির সভাপতি সরকার হুমায়ন কবির বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশসকের এই ঊদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।  দীর্ঘদিন আদালত চত্বরের ভেতরের পূর্ব পাশের রাস্তাটি ময়লা আবর্জনায় চলাচলের জন্য অযোগ্য হয়ে পরেছে। এই রাস্তাটি জেলা সিভিল সার্জন ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাতায়াত করার জন্য সুন্দর একটি রাস্তা। আমরা চাই এই রাস্তাটি আদালতে আসা সাধারন জনগন যেন ব্যাবহার করতে পারে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button