তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দিনে তিন প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দিনে সাধারন সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩ প্রার্থী।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ মতিউর রহমানের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
সোনারগাঁ – ৩নং ওয়ার্ডের মনোনয়ন পত্র সংগ্রহ করেন আবু নাঈম ইকবাল, ১নং ওয়ার্ডের (সদর-বন্দর) মনোনয়ন পত্র সংগ্রহ করেন এড. রাশেদ ভূইয়া, আড়াইহাজার – ৪ নং ওয়ার্ডের মনোনয়ন পত্র সংগ্রহ করেন মিয়া আলাউদ্দিন।
আবু নাইম ইকবাল এর সাথে এসময় উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আজিজুল রহমান বাদল, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ফয়সায় আহমেদ ভুইয়া, ছাত্রলীগ নেতা সোহাগ রনি, আনিছুর রহমান বাবু, জাপা নেতা জাবেদ রায়হান,  সোনারগা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ কবির প্রধান, জাপা নেতা মোক্তার হোসেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন – ২০২২ আগামী ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র দাখিলের শেষ তরিখ আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টোম্বর, আপীলের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহন হবে ১৭ অক্টোবর।

Related Articles

Back to top button