জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে নারী অধিকার নিশ্চিতকরন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত 

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের সাথে সেবা প্রদানকারীদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত  হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে নারীপক্ষের নারী ও শিশু অধিকার অর্জনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় শহরের আয়সার ইন হোটেল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় দূর্বার নেটওয়ার্কের সমন্বয়কারী স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ উপ-পরিদর্শক স্মৃতি দত্ত, নারীপক্ষের সদস্য এড. ফেরদৌসী আক্তার, ফরিদা ইয়াসমিন, শেরপুর নারী ও শিশু আদালতের পিপি এড. আশরাফুন্নাহার রুবি প্রমুখ।
সভায় সহিংসতামুক্ত জীবন সবার মৌলিক অধিকার এমন শ্লোগানে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে নারী ও যুবদের অধিকার সংক্রান্ত প্রচলিত সেবাসমুহ এবং সেবাপ্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং সেসব দুরীকরণে করণীয় ও কৌশল সংক্রান্ত আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়। এতে নারী ও যুব বিষয়ে সঠিকভাবে সেবাপ্রাপ্তিতে জনসাধারণের অসচেতনতা, সঠিক তথ্যের অভাব, নীতিমালার অস্পষ্টতা, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার না জানা, শব্দের ব্যবহার ও ভাষাগত সমস্যা, পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনের বিষয়গুলো ওঠে আসে।
সভায় পুলিশ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ওসিসি সেবা, আইনজীবী, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সাংবাদিক, এনজিও সংগঠক এবং স্বেচ্ছাসেবক তরুন সদস্যরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button