খালেদা জিয়াকে নিয়ে জাহাঙ্গীরের মত লোকেরা যখন কটুক্তি করে তখন আমাদের রক্ত টগবগ করে – নাহিদ হাসান ভূঁইয়া
খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
বুধবার (২৪ মে) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে, বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করে। এর পুর্বে বিক্ষোভ মিছিলে খালেদা জিয়া কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা ।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর যে কুটুক্তি করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেন তাহলে টেনে জিভ ছিড়ে ফেলবো।
তিনি আরও বলেন, আপনারা কথায় কথায় বলেন খেলা হবে। আমরা খেলবো। নারায়ণগঞ্জের রাজপথে আমরা আছি। আমরা খেলার জন্য প্রস্তুত। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী।
দেশের জনগণের জন্য তিনি জেল খাটছেন। গণতন্ত্রের মা, আমাদের মাকে নিয়ে জাহাঙ্গীরের মত লোকেরা যখন এসব কথা বলে তখন আমাদের রক্ত টগবগ করে। আমরা আপনাদের মোকাবিলায় প্রস্তুত আছি।
এর আগে সোমবার (২২ মে) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে গালি দেয়াসহ নানা কটূক্তির অভিযোগ উঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ বক্তব্যের ভিডিও ভাইরাল হলে বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এসময়
বিক্ষোভ সমাবেশে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সরকারি তোলারাম কলেজ শাখা
ছাত্রদলের সভাপতি আতায় রাব্বি, আড়াইহাজার থানা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ সহ প্রমূখ
