তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জাপা নেতা দেলোয়ার প্রধানসহ ৩ জন রিমান্ডে

খবর নারায়ণগঞ্জ.কম:
অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তারকৃত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাপা নেতা দেলোয়ার হোসেন প্রধানসহ ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। 
 
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জলিল মণ্ডল গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডে আবেদন করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের ছেলে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেন প্রধান (৬২), বন্দর থানার নূরবাগ এলাকার নূর মাস্টার মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা খোকন (৫০) এবং মদনপুর বড়সাহেব বাড়ী এলাকার মৃত জসিম ভূঁইয়ার ছেলে ঢাকা জেলার শ্রমিকলীগ নেতা আলী আজগর ভূঁইয়া (৩৮)।

জানা গেছে, গত বছরের ৫ সেপ্টেম্বর বন্দরের বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৫৯৭ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ করে আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 
উল্লেখ্য, গত রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Related Articles

Back to top button