নারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ১৫ জন সহ অন্যান্য মামলায় ৫৫ জন গ্রেপ্তার

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ১৫ জন সহ অন্যান্য মামলায় ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারী  অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ বিভিন্ন মামলার অভিযুক্ত ৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আর ১২ ফেব্রুয়ারী  অপারেশন ডেভিল হান্টের অভিযানে তিনজনে গ্রেপ্তার করা হয়েছে। সর্বমোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেন (৩২), যুবলীগ কর্মী সুমন (৩৯), আওয়ামী লীগের সদস্য মো. রাসেল (৩১), সাবেক বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আ. সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মাসুদ (৩১), আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিন (৪০), ভুলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগ কর্মী বাসেদ মিয়া (৪২), রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম সরকার (৫৮), আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সদস্য মোতালেব মিয়া (৪০), দাউদপুর ইউনয়ন আওয়ামী লীগের কর্মী আসিফ দেওয়ান (২১), রূপগঞ্জ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী জাকির হোসেন (৪৩), রূপগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা মো. সৈকত মিয়া(২৪)।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আসামিদের বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের হত্যা মামলা সহ হামলার মামলা রয়েছে। এছাড়া আরও বিভিন্ন হামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ৪০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া আজ রূপগঞ্জে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হিসেব অনুযায়ী ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Back to top button