দু:স্থ মানব কল্যান সোসাইটির আলোচনা সভা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম: দু:স্থ মানব কল্যান সোসাইটির ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) বিকালে শহরের চাষাঢ়াস্থ ডাক বাংলোতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট গুণীজনের নান্দনিক উপস্থিতিতে আলোকময় হয়ে ওঠে মঞ্চ। মঞ্চে তখন উপবিষ্ট প্রধান অতিথি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও ফতুল্লা মডেল প্রেসক্লাবে সভাপতি এনামূল হক সিদ্দিকী, বিশেষ অতিথি কবি ও সাংবাদিক মো: শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মো: রাসেল চৌধুরী ও রংমেলা নারী কল্যান সংস্থার সম্পাদক রোকসানা প্রমূখ উজ্জল দিশারীগণ।
এসকল মঞ্চস্থ গুণীজনের পক্ষ থেকে মিষ্টি মধূর কন্ঠে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকার নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও মানবাধীকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি। এরপর শুরু হয় হয় বিশেষ অতিথিদের জ্ঞানগর্ভ বক্তব্য। তাদের বক্তব্যের মাঝে বাংলাদেশ রাইটাস ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরার উদাত্ত কণ্ঠের আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে। এছাড়া ছড়াকার মোখলেছুর রহমান তোতার ছন্দময় উপস্থাপনাও অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। এই ছন্দের যাদুকর পুরো অনুষ্ঠানকে ছন্দের তাতে তাল মিলিয়ে কথামালার ফুলঝুড়ি দিয়ে ফুটিয়ে তুলে।
আমন্ত্রিত অতিথিবৃন্দদের বক্তব্য শেষে দু:স্থ মানব কল্যান সোসাইটির পক্ষ থেকে গুণীজনদের হাতে ক্রেষ্ট তুলে দিয়ে সংবধর্ণা জানানো হয়। সবশেষে সংবর্ধিত হন দু:স্থ মানব কল্যান সোসাইটির সভাপতি মিঠুন মিয়া। তার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পিপলস্ টিভির চেয়ারম্যান মিজানুর রহমান ও দৈনিক খবর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়।
সর্বশেষ সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করে দরিদ্রদের মুখে হাসি ফুটিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটানো হয়।

