তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এ জয় সাখাওয়াত ও টিপুর বিরুদ্ধে, সংগঠনের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদী দোকান মালিকগণ

খবর নারায়ণগঞ্জ.কম :
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচিত হলো বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) এর নির্বাচন।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর নির্মানাধীন ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
হোসিয়ারী সমিতির নির্বাচন নিয়ে এবার সারা শহর জুড়ে বিভিন্ন আলোচনার জন্ম দেয়। এর মধ্যে জেনারেল গ্রুপের নেতৃত্ব দেন বদিউজ্জামান বদু এবং এসোসিয়েট গ্রুপের নেতৃত্ব দেন শাহ ফতেহ মোঃ রেজা রিপন। উভয় পক্ষ নির্বাচনে জয় লাভ করে সংগঠনের উন্নয়ন ও গতিশীল করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনে এসোসিয়েট গ্রুপের পক্ষে সংহতি জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দও তাদের পক্ষে সহমত পোষন করেন।
নির্বাচনে জয় লাভের ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। তবে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে বদিউজ্জামান বদুর প্যানেলে ১৮ জন সদস্যের মধ্যে ১৫ জন জয় লাভ করেন এবং রেজা রিপন প্যানেলের ১৪ জনের মধ্যে শুধুমাত্র রেজা রিপনই জয় পান ও স্বতন্ত্র প্রার্থী দুইজন জয় লাভ করেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে অনেক দোকান মালিক বলেছেন, অনেক দিন পর অনুষ্ঠিত এ নির্বাচন সাধারণ ভোটারদের মাঝে সংগঠনের ব্যাপারে ইতিবাচক দিক উন্মোচন করে দিয়েছে। নামে মাত্র সংগঠন থাকবে অথচ সংগঠনের উন্নয়নের ব্যাপারে কোন কাজ হবেনা এমন সংগঠন না থাকাটাই উত্তম। আমাদের সমিতির যেসকল সম্পত্তি রয়েছে সেগুলো উদ্ধার করা সহ উন্নয়ন করাটা এখন সময়ের দাবী। এ জয় শুধু বদু প্যানেলের হয় নি, এ জয় সাখাওয়াত ও টিপুর বিরুদ্ধে। আমরা আশাবাদী বর্তমান যে প্যানেল হবে সেটা অবশ্যই সংগঠনের উন্নয়নে কাজ করবে।
বদিউজ্জামান বদু নির্বাচনের পূর্ব থেকেই সংগঠনের যে সকল জমি দখল হয়ে আছে এবং যেসব স্থানে উন্নয়ন করা প্রয়োজন সেগুলো করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এবারের নির্বাচনে ১১৫৯টি ভোটের মধ্যে সর্বমোট ভোট কাস্ট হয়েছে ১১১৩টি। ব্যালট বাতিল হয়েছে ৫৪টি এবং ভোট বাতিল হয়েছে ৫১০টি।

Related Articles

Back to top button