তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে ফতুল্লার জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ এন্ড কমিটি সেন্টারে
এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরুল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটু, যুগ্ন সম্পাদক রুহুল আমিন সিকদার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দ্বীন ইসলাম দিলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউপি ৯ নং মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, ৪ নং ওয়ার্ড মেম্বার হাজী মোহাম্মদ জামাল মিয়া,কুতুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সহ-সভাপতি নুরুল ইসলাম তেলা, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান তপন, ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ রুবেল হোসেন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু,টেলিগ্রাফ নিউজ ২৪ ডটকমের সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম সবুজ,দৈনিক অগ্রবানী প্রতিদিনের সহ-সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি উত্তম সাহা, মিল্টন চৌধুরী,আওয়ার নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক মামুনুর রশিদ মুন্না,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো.সফিকুল ইসলাম সফিক, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক লিজা আক্তার, সদস্য সেলিম আহমেদ,সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।



