তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নাশকতা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে আজাদ

খবর নারায়ণগঞ্জ.কম:

কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। হাইকোর্ট থেকে জামিন লাভ করে সোমবার (১৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

এর আগে, সকালে আড়াইহাজার থানার দায়ের করা নাশকতা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করেছিল পুলিশ। তবে হাইকোর্ট জামিননামা আদালতে পেশ করায় আদালত তার রিমাণ্ড নামঞ্জুর করে জামিন প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ আদালত থেকে তাকে কারাগারে প্রেরণ করা হলে আমরা হাইকোর্টে জামিন আবেদন করি। হাইকোর্ট আমাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। পরে সোমবার নারায়ণগঞ্জ আদালতে জামিননামা দাখিল করলে আদালত তাকে জামিন প্রদান করেন।

উল্লেখ, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দায়ের করা একটি নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ বিএনপির ১০ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছিল আদালত। গত ৮ মে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন।

 

Related Articles

Back to top button