তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লার ৬নং ওয়ার্ডে কোকো’র ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহোযোগি সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকা।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান খোকা বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াবিদ তিনি খেলা ধুলাকে পছন্দ করতেন। আমরা দোয়া করেছি যেনো মেডামকে আল্লাহ সুস্থ করেন। এই পরিবারের মতো অন্যকোন পরিবার হবে কিনা জানা নাই। বর্তমানে বিএনপির লোকজন দায়িত্ব নিয়ে বিশৃঙ্খলা বন্ধ করছে। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যখন ক্ষমতায় যাবো তখন পরিপূর্ন শক্তি বাংলাদেশের মানুষের পাশে দাড়াতে পারবো।

ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপ‘র সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক হাসান ইমাম সম্রাট ও শরীফ মাহমুদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button