তাজা খবরথানার সংবাদমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন দিয়ে কোন লাভ হবে না – মাওলানা লোকমান হোসাইন

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে টেকসই সংস্কার ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না, তাতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এমন অবস্থায় নির্বাচন হলে কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেয়া যাবে না। কালো টাকার ছড়াছড়ি ও পেশীশক্তির ব্যবহার বন্ধ হবে না।
তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন দিয়ে কোন লাভ হবে না। সংখ্যানুপাতিক হারে (পিআর পদ্ধতির) নির্বাচন হলে তাতে পেশীশক্তির ব্যবহার হবে না। কালো টাকার ছড়াছড়ি হবে না বরং জাতীয় এক সরকার হবে, যে সরকার ফ্যাসিস্ট হবে না। তিনি ছাত্র আন্দোলনের প্রত্যেককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে আদর্শ সমাজ নির্মাণ করতে আহ্বান জানান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫নং ওয়ার্ড নাসিক-এ উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, যারা সমাজকে সংশোধন করতে চাই তারা নিজেরাই সংশোধন হই নাই। যারা সমাজকে সাজাতে চাই তারা নিজেরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি নাই।
তিনি বলেন, যুগে যুগে বৈষম্য বিরোধী আন্দোলন করে অফিস-আদালতে এখনো বৈষম্য দূর হয়নি। ৫ আগস্টের পরে বৈষম্য দূর হয়নি বরং ফ্যাসিস্ট এর পরিবর্তে নতুন আরেক দলের অবৈধ ক্ষমতার দাম্ভিকতায় বৈষম্য চলছে। অন্যের জমির ধান কেটে নিয়ে প্রশাসনের ছত্রছায়ায় তারা পার পেয়ে যেতে চায়।
ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জসিম খাঁ’র সভাপতিত্বে আরামবাগের ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তন, বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে পৃথক দুটি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ৫নং ওয়ার্ড সভাপতি গোলাপ মিয়ার সভাপতিত্বে গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর, বিশেষ অতিথি মুফতী হাবিবুল্লাহ হাবিব হাবিব, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। সুলতান মাহমুদ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর, মাওলানা শামসুল আলম সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। বিল্লাল হোসেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা। ইসমাইল হোসেন সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা। সোহেল প্রধান সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা। মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা। দ্বীনি সংগঠন সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক, আলহাজ্ব রহিম উদ্দিন, শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মুহাম্মাদ আমীর হামজা। প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৫ আগস্ট এর পরে চাঁদাবাজি গুন্ডামী, দখলদারিত্ব,‌ ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা, বিচারবিহীন হত্যা ও মা-বোনেরা ধর্ষিত হচ্ছে। থানায় থানায় মিথ্যা মামলার পাহাড় হাইকোর্টের বিচারপতি এজলাসে থাকার পরেও তার বিরুদ্ধে মামলা হয়। দেশ কোথায় আছে।
তিনি বলেন, দেশকে ধ্বংস করার জন্য চক্রান্তের অংশ হিসেবে সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। সচিবালয়ের আগুন পরিকল্পিত। এ আগুন যেনতেন নয়, পরিকল্পিতভাবেই লাগানো হয়েছে। বিগত সময়ের সমস্ত অপকর্মের রেকর্ড জালিয়ে দেয়া হয়েছে। যাতে অপকর্মের কোন রেকর্ড না থাকে।
শায়খে চরমোনাই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে দোষীদের পরিচয় জাতির সামনে তুলে ধরে আইনের আওতায় আনতে হবে।
নগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্রের ফলে মানুষের জীবনযাত্রার মান খারাপের দিকে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ। এর কারন হচ্ছে চোর ডাকাত ও দুর্নীতিবাজদের মাধ্যমে দেশকে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না। সন্ত্রাসীর মাধ্যমে সন্ত্রাস বন্ধ করা যায় না।

Related Articles

Back to top button