খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কুতুবপুরে মাদক ব্যবসায়ীদের জায়গা হবে কবরস্থান – হাজী শহিদুল্লাহ

ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন এর
গোলাপবাগ অপরাজের ছাত্র সংসদ কতৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল তিন টায় গোলাপবাগ খেলার মাঠে কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী শহীদুল্লাহ বলেন, ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর এদেশ থেকে ইবলিশ, শয়তান, ফেরাউন শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের কিছু প্রত্যা রেখে গেছে তারা সাবধান হয়ে যান।
আপনারা মনে করেছেন আপনার অনেক পন্ডিত ভুল ভাবছেন, আমরা সব দেখছি কে কি করছে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিজে ওয়াদা করেছি কুতুবপুরে যারা মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে জড়িত তাদের ছবি দিয়ে আমি ব্যানার ফেস্টুন করে দিব, এবং মাদক ব্যবসায়ীর সাথে কোন আতাত এবং কোন ছাড় দেওয়া হবে না তাদের জায়গা হবে কবরস্থানে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ দ্বীন ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক আশরাফুল আলম হিমেল,গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মোল্লা।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ মাতবর, সহ-সভাপতি কামাল সরদার, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন রানা সহ প্রমুখ।
আয়োজনে ছিলেন, সাহেদুজ্জামান খোকন, জিয়াউর রহমান বাবু, মোঃ নাদিম ইসলাম জয়, জুবায়ের আহমেদ জাবেদ, মাসুদুর রহমান শাকিল, মাকসুদুল ইসলাম লিখন সহ আরো অনেকেই।

Related Articles

Back to top button