তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন বিষয়ে সদর ওসির সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময়

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফির ইনচার্জ-এর সাথে সাক্ষাৎ করেন।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় সাক্ষাতকালে শহরে ছিনতাই, চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার, সেক্রেটারি আব্দুর রহমান রোমান প্রধান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোস্তফা সরকার, ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি গাজী‍ মুহা. তারেক হাসান প্রমুখ।
সাক্ষাত শেষে, মুফতি মাসুম বিল্লাহ দায়িত্বশীলদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ও ব্যবসায়ীদের সাথে সাক্ষাত ও গণসংযোগ করেন। ছিনতাই ও চাঁদাবাজের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন এবং যেকোন সময়ে কোন সহযোগিতার প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Related Articles

Back to top button