তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তালতলা মাদরাসায় দুইদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল সমাপ্ত

খবর নারায়ণগঞ্জ.কম:
মুসলিম উম্মাহর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল মাদরাসাতুল ইসলামিয়া উলূম তালতলা মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে সমাপ্ত হলো  দুইদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠান।
আল মাদরাসাতুল ইসলামিয়া আফসারুল উলূম তালতলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও তালতলা মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুহিউদ্দিন খান এর সার্বিক তত্বাবধানে শনিবার ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল রোববার ২৪ সেপ্টেম্বর আখেরী মোনাজাত এর মাধ্যমে সমাপ্ত হয়।
সমাপনী দিনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও  আখেরী মোনাজাত পরিচালনা করেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা)।
সমাপনী দিনে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন পাগলা বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হুসাইন জিহাদী দা.বা. মাওলানা মুফতি ইমাদুদ্দীন সাহেব দা. বা. আরসিনগেট জামে মসজিদ ঢাকা।
সমাপনী দিনে সভাপতিত্ব করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, ব্যবস্থাপনা পরিচালক, কদমতলি ষ্টিল মিলস লিমিটেড।
দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করার লক্ষ্যে দুইদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রচুর ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত হন।

Related Articles

Back to top button