তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিসম্পাদকের পছন্দ

জলাবদ্ধতা নিরসনে পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা প্রদান-ডিসির

ফতুল্লা প্রতিনিধি : জলাবদ্ধতা নিরসনে পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা প্রদান-ডিসির

মঙ্গলবার ২৪ জুন,  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফতুল্লা ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খাল দখল মুক্ত করণ, পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক পূর্ব লালপুর থেকে নলখালী খাল পর্যন্ত, ফতুল্লা ডিআইটি মাঠের সাথে পানি সেচের পাম্প পরিদর্শন করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবগত করেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জনাব আব্দুল ওয়ারেছ আনসারি, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button