তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ভাত, ভোট ও গণতন্ত্রের সংগ্রাম চলছে, চলবে — সিপিবি শহর কমিটি

প্রেস বিজ্ঞপ্তি: শেখ হাসিনার ফ্যসিবাদী আমলের মতই ঘুষ, দুর্নীতি, দখলদারিত্ব, লুটপাট, বিচার বহির্ভূত হত্যাকান্ড, সাম্প্রদায়িকতা, সামাজিক অস্থিরতা ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত আছে। এর প্রতিবাদে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণতন্ত্র জাগরন যাত্রার অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে আজ ০৮নভেম্বর ২০২৪ শুক্রবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ ২নং রেলগেট, দেওভোগ, লক্ষ্মীণারায়ন আখড়া ও ভুইয়ারবাগ সমাবেশ ও মিছিল করা হয়।

এ সমাবেশেগুলোতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আঃ হাই শরীফ। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বিমল কান্তি দাস, শাহানারা বেগম, সুজয় রায় চৌধুরী বিকু, শোভা সাহা প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে বাজার সিন্ডিকেটের অবাধ লুটপাট এখনো চলছে- লাগামহীনভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে কিন্তু সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। দেশের বিভিন্ন জেলায় অসংখ্য স্থাপনায় হামলা ও ভাংচুর হচ্ছে, বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি উপজাতীয়দের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হয়েছে, বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা সরকার নিচ্ছে না। হাট-ঘাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে দখলদারিত্ব ও অগ্নি সংযোগ ও নীরব চাঁদাবাজী চলছে। স্কুল কলেজের শিক্ষকদের ওপর এখনো হামলা করা হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবির জন্য কথা বলায় তাদের ওপর গুলি চালানো হয়েছে, ৩জন শ্রমিক হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন কই? আমরা চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার পূর্ণ বাস্তবায়ন। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে দেশ এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সারাদেশে ১নভেম্বর থেকে ১৫নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে যাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন বাসভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে আগা
মী ১৭নভেম্বরে ডাকা হরতালের সাথে আমরা সিপিবি সহ নারায়ণগঞ্জের সকল মানুষ যুক্ত আছি। ১৫নভেম্বরের মধ্যে দাবি না-মানলে হরতাল হবে। সে হরতালে আমরা রাস্তায় থাকব, সকল দলমতের মানুষকেও রাস্তায় নেমে আসার আহবান জানাচ্ছি।

Related Articles

Back to top button