তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আনিসুল ইসলাম সানির সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ ও জেলার অন্তর্গত সকল থানা এবং পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আনিসুল ইসলাম সানি নারায়ণগঞ্জে জাসাসকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
সাক্ষাতকালে জেলা জাসাস এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি ডা. এম.এ. লতিফ তুষার, সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. আনোয়ার হোসেন সুমন, দপ্তর সম্পাদক এস. এম. হালিম মুছা ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button