তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
১লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) বিকেলে নগরীর হোসিয়ারী সমিতি প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মহানগরের আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহানগরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান সূচী নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বর্তমান তত্বাবধায়ক সরকার থাকাকালীন কিভাবে দলের ভাবমূর্তি ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সে ব্যাপারেও উপস্থিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয় এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, ফতেহ রেজা রিপন, এড. রফিক আহমেদ, মনির খান, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য ডাঃ মুজিবুর রহমান, বরকত উল্লাহ বুলু, ফারুক আহমেদ রিপন, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহীন আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপি নেতা হারুন শেখ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button