তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
কুতুবপুরে বিএনপি নেতা আনোয়ার ও তার ছেলে কে কুপিয়েছে আওয়ামী লীগ নেতা গাজী মোল্লা ও তার ছেলে মুজাহিদ
ফতুল্লা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শহীদ নগর এলাকায় বিএনপি নেতা আনোয়ার দেওয়ান ও তার ছেলে আলামিনকে কুপিয়েছেন কুতুবপুর ইউনিয়ন শহীদ নগর এলাকায় ত্রাস গাজী মোল্লা ও মুজাহিদ বাহিনী।
আহত আনোয়ার দেওয়ান জানান আমি এবং আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত, আওয়ামিলীগ ক্ষমতায় থাকা কালিন বেশ কয়েক বার আওয়ামিলীগ নেতা গাজী মোল্লা ও তার ছেলে মুজাহিদ,সাইফুলদের বেশ কয়েকবার হামলা মামলার শিকার হয়েছি তাদের কাছ থেকে।
গত ৫ ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পর আমার ছেলে আল আমিন ৭ই আগষ্ট একটি বিজয় মিছিল নিয়ে বের করেন। উক্ত মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা গাজী মোল্লার ছেলে মুজাহিদ, সাইফুল, রিমন, শাহ আলী, শরিফুল, ফেরদাউস সহ প্রায় শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রধারা মিছিলে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় আমার ছেলে আলামিন আমি পাশে থাকলে আমার ছেলেকে বাঁচাতে আসলে আমাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন গাজী মোল্লার ছেলে সন্ত্রাসী মুজাহিদ, ইব্রাহিম ও রায়হান।
পরে আশপাশের লোক আমার ডাক চিৎকার শুনে এসে আমাকে এবং আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়, এই ঘটনার পর থেকে আমি ও আমার ছেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।
এ বিষয়ে থানায় আমি একটি অভিযোগ দায়ের করি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কুতুবপুরের শহিদনগর এলাকায় আওয়ামী লীগ নেতা গাজী মোল্লার ছেলে মুজাহিদ ত্রাসের রাজত্ব কায়েম করছে।
মুজাহিদ এলাকায় ইয়াবা ফেনসিডিল সহ নানা মাদক উপকরণ বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে, এর আগে মুজাহিদকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ইয়াবা ও ফেনসিডিল সহ বেশ কয়েকবার গ্রেফতার করেছেন।
দীর্ঘদিন জেল খেটে এসেও এলাকায় মানুষের জমি দখল চাঁদাবাজি মাদক ব্যবসা লুটপাটের রাম রাজত্ব কায়েম করছে মুজাহিদ সহ গাজী মোল্লার ৬ ছেলে। তাই এলাকাবাসী এবং আহত আনোয়ার ও আনোয়ারের ছেলে আলামিন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে সুদৃষ্টি কামনা করেছেন অচিরে এই লুট পাটকারীদের মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

