তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা

নিজস্ব সংবাদদাতা: ফতুল্লার ভোলাইলে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের বরাত দিয়ে মোঃ রাজন শেখ জানান, কাশিপুর মৌজাস্থিত ভোলাইল গেদ্দার বাজার এলাকায় যাহার সেঃ মেঃ ১৭০ নং, সি.এস ও এস.এ- ৩৭০, আর এস-৪৩৯ নং দাগের ৩২ শতাংশের কাতে ০৪ শতাংশ সম্পত্তি ১৯৮৮ সালে আমার মামা মেজর আলী খরিদ করে। খরিদা সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে পরবর্তীতে উক্ত সম্পত্তি আমার নিকট বিক্রয় করে দেয়। আমি উক্ত সম্পতি ক্রয় করার পর খালি অবস্থা রাখি এবং পরবর্তীতে সম্পত্তিতে নির্মাণ কাজ করবো বলে পরিকল্পনা করি। কিন্তু বিভিন্ন কারণবশত উক্ত সম্পত্তিতে আমি নির্মাণ কাজ করতে পারি নাই এবং সম্পত্তিতে যাইতে পারি নাই। একপর্যায়ে জাহাঙ্গীর ও শুক্কুর ঢালী সহ তাদের সহযোগীরা আমার অজ্ঞাতসারে এবং আমাকে কোন কিছু না জানাইয়া আমার উক্ত সম্পত্তিতে দোকান পাট নির্মাণ করার চেষ্টা করে। বিষয়টি জানার পর আমি আমার সম্পত্তিতে গেলে উক্ত বিবাদীরা আমার সম্পত্তি তাহাদের বলিয়া দাবী-দাওয়া করে এবং আমাকে বিভিন্ন প্রকার ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। আমি আমার সম্পত্তি আমিন দ্বারা মাপ-ঝোপ করে বুঝাইয়া দিব মর্মে বিবাদীদ্বয়কে অবহিত করলে এবং আমার সম্পত্তির মধ্য হইতে তারা যদি সম্পত্তি পায় তাহলে তাদের সম্পত্তি বুঝাইয়া দিব বলিয়া জানাইলে উক্ত বিবাদী আমার উপর আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং এ যাবৎকাল আমাকে আমার সম্পত্তি মাপ-ঝোপ করতে বাধা সৃষ্টি করে আসছে এবং হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। উক্ত বিষয়ে বহুবার স্থানীয় ভাবে আপোষ-মিমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এমতাবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি তারিখ সকাল ১১টার সময় আমি সরকারী আমিন নিয়া আমার উক্ত সম্পত্তি মাপ-ঝোপ করে আমার সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন করবো মর্মে জানাইলে উক্ত ১ ও ২নং বিবাদীদ্বয় সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতা বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করে এবং আরও বলে যে, তুই যদি এই সম্পত্তি তোর বলিয়া দাবী করিস কিংবা সম্পত্তিতে কোন সাইনবোর্ড স্থাপন করিস তাহলে আজ হোক কিংবা কাল হোক তোকে জীবনে তরে শেষ করে ফেলবো নতুবা যেকোন মিথ্যা মামলায় ফাসিয়ে দিব বলে হুমকি প্রদান করে। জাহাঙ্গীর ও শুক্কুর ঢালী দীর্ঘদিন যাবত এরূপ কার্যকলাপ করে আমাকে হয়রানী করতেছে এবং আমার সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করতেছে। আমি আমার সম্পত্তির দখল নিতে গেলে কিংবা আমার সম্পত্তিতে আমি সাইনবোর্ড স্থাপন করতে গেলে জাহাঙ্গীর ও শুক্কুর ঢালী সহ তাদের সহযোগীরা যেকোন সময় আমার আরও বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে আমার আশঙ্কা হইতেছে। এ বিষয়ে আমি পুলিশ ও প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

 

Related Articles

Back to top button